গোপালগঞ্জ সদর উপজেলায় দুইটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।
ত্রিমুখী সংঘর্ষ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন
যশোরে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত চার বছর বয়সী শিশু সৌবিক সাহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এ ঘটনায় আরো একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও ইজিবাইক সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন যাত্রী।
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে সাতক্ষীরা–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন।
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপভ্যানের সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।